শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এসেছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বাংলা ভাষার জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করেছে ছড়ার সিরিজ। ছড়াগুলো আবৃত্তি করেছে শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। ইউএসএআইডি-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের শুদ্ধ বাংলা উচ্চারণে সহযোগিতা করার লক্ষ্যে এই ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়েছে। নির্মিত ৪০টি ছড়ার অধিকাংশই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিক, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই থেকে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে, যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এ সম্পর্কে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাশে (এসডিব্লউবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্ম শাহ আলম বলেন, 'আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম, যা শিশুরে ভাষা শেখায় দারুণ সহায়ক। নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই বিষয়টিকে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা।' সিসিমপুর সূত্রে জানা গেছে, নির্মিত ছড়াগুলো ইতোমধ্যেই সিসিমপুরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচার শুরু হয়েছে। এছাড়া সিসিমপুর এপস, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রমের মাধ্যমেও শিশু এবং অভিভাবকদের কাছে ছড়াগুলো পৌঁছানো হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।