জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু হতে চলেছে ইরানি চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের উৎসব বসবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও ফিল্ম ক্লাব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্বোধনী দিনে দেখান হবে ইব্রাহিম হাতামি কিয়া পরিচালিত 'বডিগার্ড' সিনেমাটি। এছাড়া উৎসবের অন্যান্য দিনে দেখান হবে ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি পরিচালিত 'দি চিলড্রেন অব হ্যাভেন', 'দি সংস অব স্প্যারো', 'দি কালার অব প্যারাডাইস'। আব্বাস কিয়ারোস্তামি পরিচালিত 'টেস্ট অব চেরি' এবং সাইফুল্লাহ দাদ পরিচালিত চলচ্চিত্র 'দি সারভাইভার' সিনেমাও প্রদর্শিত হবে এই উৎসবে। ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও ফিল্ম ক্লাব। মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নিস্তার খান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমিন এবং চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।