'স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা'—এই স্লোগানে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে জাতীয় কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হবে। এ উৎসবে কবিতা পাঠের জন্য ফ্রি নিবন্ধন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দোতলায় 'শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন' সংলগ্ন কক্ষে খোলা হয়েছে মাসব্যাপী উৎসব দপ্তর। জাতীয় কবিতা উৎসবে কবিদের নাম রেজিস্ট্রশনসহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে এই দপ্তরে। দপ্তর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও দূরের কবিদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দপ্তরটির উদ্বোধন ঘোষণা করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পরিষদের সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন ও যুগ্ম-আহ্বায়ক কবি শাহীন রেজা। এবারের উৎসবে যারা কবিতা পড়বেন তাদের জন্য 'রেজিস্ট্রেশন ফি' ফ্রি করে দেয়া হয়েছে। নিবন্ধনকৃত কবিগণ একটি করে স্বরচিত নাতিদীর্ঘ কবিতা পাঠ করতে পারবেন। নিবন্ধনের সময় দুটি স্বরচিত কবিতার দুটি করে কপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও এনআইডি/জন্মনিবন্ধনের কপি জমা দিতে হবে। জমাকৃত কবিতা দুটি থেকে উৎসবে পাঠ করার জন্য একটি কবিতা নির্বাচিত করে দেয়া হবে। পঠিত কবিতাগুলো থেকে উৎসবোত্তর একটি নির্বাচিত কবিতা সংকলন প্রকাশ করা হবে। দুই দিনব্যাপী এ উৎসবে 'কবিতা বিষয়ক সেমিনার', 'স্বরচিত কবিতাপাঠ', 'কবিতা আবৃত্তি', 'কবিতার গান' ইত্যাদির আয়োজন থাকবে। বিদেশের লেখক ও কবিদের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। আগামী ১১ জানুয়ারি, জাতীয় প্রেস ক্লাবে সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবিতা উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। উদ্বোধন শেষে জাতীয় কবিতা পরিষদের সদস্যরা এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠাতব্য উৎসবের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। রোমান এবং অন্যান্য শিল্পীদের গান পরিবেশন দিয়ে সভা শেষ হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।