আবহমান বাংলার সংস্কৃতি, গণমাধ্যম ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আক্রমণের প্রতিবাদে ‘শুনাও আলোর জয়বাণী’ শীর্ষক গানে গানে সংহতি সমাবেশের আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এতে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি লেখক, গবেষক মফিদুল হক। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বের শুরুতেই ‘নাই নাই ভয়’ শীর্ষক দলীয় সঙ্গীত পরিবেশন করে পরিষদের শিল্পীরা। ধারাবাহিক পরিবেশনায় দলীয়ভাবে শিল্পীরা আরও গেয়ে শোনায়, আমি ভয় করবোনা, যদি তোর ডাক শুনে, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, দুর্গম গিরি কান্তার মরু, সংঘ শরণ তীর্থ যাত্রা, এসো মুক্ত করো, সেদিন আর কত দূরে, আমাদের নানান মতে নানান দলে দলাদলি, হাতে মোদের কে দেবে, মানুষ হ, মানুষ হ, পথে এবার নামো সাথী, জনতার সংগ্রাম চলবেইসহ বেশ কয়েকটি গান। দলীয় সংগীতের ফাঁকে ফাঁকে আবৃত্তি করেন সৈয়দ ফয়সল আহমদ, মাহমুদা আখতার ও জহিরুল হক খান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।