রাজধানীর আর্মি স্টেডিয়ামে আবারও শুরু হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় লোকগানের আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট’। রবিবার (২৭ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আবার হবে শেকড়ের গান। ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট। সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোকফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আর্মি স্টেডিয়ামে অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি, জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসছে ফোকফেস্টের ষষ্ঠ আসর। এবারের আসরে কোন কোন শিল্পী অংশ নেবেন সেটা এখনই জানাচ্ছি না। শিল্পীদের বিষয়টি চূড়ান্ত হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ তিন দিনব্যাপী এ লোকসংগীত উৎসবে সুর-তালে শ্রোতারা মুগ্ধ হবেন। তবে করোনা মহামারির সময় থেকেই বন্ধ ছিল এ সংগীত উৎসব। কিছুদিন শোনা যাচ্ছিল যে, ৫ বছরের বিরতি ভেঙে আবারও মঞ্চে ফিরতে চলেছে লোকসংগীতের এ বিরাট আয়োজন। ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার আয়োজিত হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট’।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।