বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত আজও কোটি সিনেমাপ্রেমীর হৃদয়ে রাজত্ব করেন। তার অভিনয় ও নাচের জাদু দর্শকদের বারবার মুগ্ধ করেছে। সম্প্রতি মাধুরী নিজের দীর্ঘ ক্যারিয়ার, বলিউডের পরিবর্তনশীল ধারা এবং নতুন প্রজন্মের প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন। ‘ভুল ভুলাইয়া ৩’, ‘মজা মা’ এবং ‘দ্য ফেম গেম’-এর মতো প্রজেক্টে নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মাধুরী বলেন, তাদের কাজের প্রতি নিষ্ঠা এবং সময় ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।" জেন-জি প্রজন্ম প্রসঙ্গে মাধুরী জানান, তারা তাকে দারুণভাবে প্রভাবিত করেন। মাধুরীর ভাষায়, জেন-জি'রা খুব স্মার্ট। তারা জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে জানেন। এমনকি আমার ছেলেরাও অনেক কিছু জানে, যা আমাকে শেখায়। নারীকেন্দ্রিক গল্পের গুরুত্ব এবং বলিউডে নারীদের ভূমিকা নিয়েও মাধুরী খুশি। তার মতে, নারীরা এখন শুধু সৌন্দর্যের প্রতীক নয়; তাঁদের শক্তিশালী চরিত্রগুলো বলিউডে জায়গা করে নিচ্ছে। তবে ইন্ডাস্ট্রিতে আরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।