বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন থ্রি’তে কাস্টিং ঘিরে জল্পনা যেন থামছেই না। প্রথম দুই কিস্তিতে শাহরুখ খান অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে হঠাৎ করেই নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে বিতর্ক শুরু হয়। মাসখানেক আগে সেই বিতর্কে নতুন মোড় আসে, যখন জানা যায়-রণবীর সিং আর ‘ডন থ্রি’র অংশ নন। এমন পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে, ‘ডন থ্রি’তে রণবীরের পরিবর্তে নাকি সেই চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। অনেকেই ভেবেছিলেন এই গুঞ্জনই সত্যি হবে শেষমেশ। এবার সেই জল্পনায় মুখ খুললেন হৃতিক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ নিয়ে জবাব দেন হৃতিক। তিনি বলেন, ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় এর রাশ টানার সময় এসে গিয়েছে। কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না। এটা রীতিমতো নানা বিতর্কের জন্ম দিচ্ছে। যা দিনের পর দিন সহ্য করাও এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চারদিকে গুঞ্জন আমি নাকি ‘ডন থ্রি’ ছবিতে অভিনয় করছি। তিনি আরও বলেন, স্পষ্ট করে আমি একটাই কথা বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতায় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনও এই ছবির প্রস্তাব আসেইনি। যা রটছে তা পুরোটাই ভুয়া, ভিত্তিহীন। তাই সংবাদমাধ্যমকেও অনুরোধ এই নিয়ে গুজব ছড়ানোর আগে সঠিক খবরটা জানুন তারপর বলুন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।