BD Highlights
বিনোদন

‘ডাইনি’ হয়ে আসছেন মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অনেকে দুষ্টু কোকিল বলেই ডাকেন। এবার মিমি তার জন্মদিনে নতুন সিরিজ নিয়ে হাজির হয়েছেন। ‘ডাইনি’ নামের এক সিরিজে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ্যে এলো 'ডাইনি' সিরিজের ফার্স্ট লুক। সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক নির্ঝর মিত্র। তিনি বলেন, ‘‘আমার সিরিজে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি।এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তারই বিরোধিতা করবে।’’ গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। আরও জানান, এই সিরিজের মাধ্যমে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন তিনি। ‘ডাইনি ওয়েব সিরিজে মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখকে। আগামী ১৪ মার্চ এ সিরিজটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন