ডিসেম্বরে প্রকাশ পাবে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্স’
ডিসেম্বরে প্রকাশ পাবে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্স’
BD HIGHLIGHTS
প্রকাশ পেতে যাচ্ছে প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর গাওয়া নতুন একটি গান। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে ‘ইনবক্স’ শিরোনামের গানটি প্রকাশ পাবে আগামী ১ ডিসেম্বর। মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। কিন্তু প্রকাশ করে যেতে পারেননি। সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। এর প্রথম গান 'ইনবক্স'। গানটির কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। গানের সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু নিজেই। এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ বলেন, বসের (আইয়ুব বাচ্চু) অনেকগুলো গানই তৈরি করা ছিল। তার মধ্যে 'ইনবক্স' প্রথম রিলিজ পাচ্ছে। আমাদের পরিকল্পনা ছিল ২০২৪ এর মধ্যে গানগুলো রিলিজ দেওয়ার। কিন্তু নানা কারণবশত আমরা সেটা করতে পারিনি। তবে আগামী বছরে আশা করছি সিরিজ আকারে গানগুলো প্রকাশ করব। চ্যালেঞ্জ নিয়েই গানগুলো প্রকাশ করতে হচ্ছে জানিয়ে মাসুদ বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর পাঁচ বছর গানগুলো পড়ে ছিল, কম্পিউটার ওপেনই করা হয়নি, সেখান থেকে এগুলোকে নতুন করে তৈরি করা, গানগুলোকে উদ্ধার করে ডেটা রিকভারি করা, আবার প্রক্রিয়ায় নিয়ে এসে সারা দেশের মানুষের কাছে পৌঁছানো এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তিনি আরও জানান, আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছি, তবে আমাদের পৃষ্ঠপোষক দরকার, যদি কেউ আমাদের সাথে কোলাবরেশন করে বা এগিয়ে আসে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা অপ্রকাশিত গানগুলো আরও সুন্দর করে প্রকাশ করতে পারব।" 'ইনবক্স' গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চুর ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। ১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় ‘এলআরবি’, যে দলটি কয়েক দশক করে দেশের ব্যান্ড সংগীতকে করেছে সমৃদ্ধ। একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বাচ্চু ভক্তদের কাছে পরিচিত ছিলেন ‘এবি’ নামে। আড়াই দশকের বেশি সময়ে ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘চল বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘বারো মাস’, ‘হাসতে দেখ গাইতে দেখ’র মত বহু গান শ্রোতাদের উপহার দিয়েছেন বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর বাচ্চুর মৃত্যুর পর থেকে খেই হারিয়েছে দেশে-বিদেশে সাড়া ফেলা দলটি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।