সুফি সংগীতে ফতেহ আলী খান পরিবার গত কয়েক দশক যাবত গোটা উপমহাদেশের সুরপিয়াসিদের হৃদয় নিয়ন্ত্রণ করছেন নিজেদের সুরের লহমায়। আর সেই পরিবারের সদস্য রাহাত ফতেহ আলী খান এদেশে আসবেন আর গাইবেন সেটা অবশ্যই বাংলাদেশী সংগীত সমঝদারদের জন্য নিঃসন্দেহে আরাধ্য। সুর যখন হৃদয় ছুঁয়ে যায়, ধ্যানমগ্ন করে, হৃদয়ের গহীনে ভালোবাসার অনুরণন তৈরি করে তখন সেই সুরের কারিগর অগণিত ভক্ত ও শ্রোতাদের কাছে আরাধ্যের বিষয়ই হয়ে থাকে। লাল সবুজের ভূখন্ডের সুজলা সুফলা বাংলাদেশেও পূর্ব পুরুষদের ধারাবাহিকতায় নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন রাহাত ফতেহ আলী খান। এদেশীয় শ্রোতাদের বুকের জমিনে নিজের মজবুত ভিত্তি তৈরি করে এদেশীয় শ্রোতাদের হৃদয়পটকে রীতিমতো শাসন ও নিয়ন্ত্রণ করছেন রাহাত ফতেহ আলী খান। আর সে কারণে গত কয়েকদিন যাবত এদেশের সুরের কাঙ্গালরা রাহাত ফতেহ আলী খান জ্বরে ভুগছিলেন। শনিবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে সুরের সমুদ্রে স্নাত হয়ে সেই জ্বর নেমে গেলো। উপমহাদেশের সংগীত কিংবদন্তি সুফি গানের দিকপাল নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খানের সুরের মূর্ছনায় নিজেদের বিলিয়ে একাকার করে দিয়ে সংগীত ও শিল্পীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন বাংলাদেশের সুরের তৃষ্ণার্তরা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাহাত ফতেহ আলী খান এলেন, গাইলেন, সুরের বৃষ্টিতে অগণিত শ্রোতাদের ভিজিয়ে দর্শক শ্রোতাদের মানসপটে তাল, লয় ও মেলোডির ঢেউ তুলে দিয়ে পৌষের কনকনে শীতের রাতকেও উষ্ণতার চাদরে ঢেকে দিলেন। জুলাই অভ্যুত্থানে এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের জন্য এক সমুদ্র সুরের ঢেউ তুলে দিয়ে ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন রাহাত ফতেহ আলী খান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।