ঢাকায় গণচীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব আনন্দিত। বাংলাদেশ ও চীনের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। তারই ধারাবাহিকতায় আগামী বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপিত হবে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আগামী দিনে দুই দেশের মধ্যে আরো বাণিজ্য বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। অর্থ উপদেষ্টা আরো বলেন, চীন রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করছে। চীনা সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধান সম্ভব হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বিগত ৭৫ বছর ধরে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। একই সঙ্গে চীন- বাংলাদেশ গভীর বন্ধুত্বও তৈরি হয়েছে। তিনি বলেন, অন্তর্বতী সরকারের নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এই সরকারের পাশে থাকবে চীন। সে কারণে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় চীন থেকে একটি জরুরী মেডিকেল টিম বাংলাদেশে এসেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে চীনা মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। টিমের সদস্যরা মঞ্চে এলে সবাই তাদের করতালি দিলে স্বাগত জানান। অনুষ্ঠানের শেষ পর্বে চীনা শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক,ব্যবসায়ী, গবেষক, শিক্ষকসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।