ঢাকা মাতাতে আসছে পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড 'জাল'
ঢাকা মাতাতে আসছে পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড 'জাল'
BD HIGHLIGHTS
পাকিস্তানের বিখ্যাত ব্যান্ডদল 'জাল'। নিজস্ব ঘরানা ও ব্যতিক্রমী কথা এবং সুরের বৈচিত্র্যে এই ব্যান্ডটি পাকিস্তানের নিজস্ব সীমানা ছাড়িয়ে পৃথিবীব্যাপী সমাদৃত। নিজেদের গানের ভান্ডার নিয়ে এবার বাংলাদেশের সুর পিয়াসিদের মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই ব্যান্ডটি। এটি তাদের বাংলাদেশে দ্বিতীয় সফর। আগামী ২৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর ৩০০ ফিটের পূর্বাঞ্চলের এরিনায় অনুষ্ঠিত হবে এই লাইভ কনসার্ট। এসাইন ও ডিজিটাল ইকোনোমিক ডেভলপমেন্ট ফোরাম (ডিইডিএফ) এর আয়োজনের এই লাইভ কনসার্টের সহযোগিতায় আছে পাকিস্তান হাইকমিশন। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে এসব তথ্য জানান এই আয়োজনের সাথে সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন এসাইন এর সিইও আনন্দ, মোহাম্মদ জাভেদ, ডিইডিএফ চেয়ারম্যান মজিবুর রহমান শ্যামল, পাকিস্তান হাই কমিশনের অথোরাইজড সদস্যরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।