‘তাণ্ডব’-এ শাকিব খানের রাফ লুক, রহস্যে ঘেরা নতুন পোস্টার
গত বছরের তুফানি সাফল্যের পর ফের একসঙ্গে কাজ করছেন মেগাস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী। তাদের নতুন সিনেমা ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে আসন্ন কোরবানির ঈদে। ছবির শুটিং প্রায় শেষের পথে; বাকি আছে কিছু গানের ও অ্যাকশন দৃশ্যের শুটিং। গত শুক্রবার ‘তাণ্ডব’ টিম শুটিং করতে পাড়ি জমায় শ্রীলঙ্কায়। সেখানে ছবির শেষ অংশের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যধারণ হবে। শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূরসহ সিনেমাটির টেকনিক্যাল টিম ও অন্যান্য কলাকুশলীরা। এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ শুরুর দিন থেকেই। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘তাণ্ডব’-এর দ্বিতীয় পোস্টার, যেখানে দেখা গেছে শাকিব খানের রাফ ও ইনটেন্স রূপ। এর আগে শাকিবের জন্মদিনে প্রকাশিত হয়েছিল সিনেমার প্রথম লুক, যেখানে নায়কের হাতে ছিল পিস্তল। দ্বিতীয় পোস্টারেও অস্ত্রধারী শাকিব, চোখে সানগ্লাস—চেহারায় প্রতিশোধের আঁচ। hj পোস্টারের ব্যাকগ্রাউন্ডে ধোঁয়ার আবরণ ও ধ্বংসস্তূপ পরিবেশ একধরনের রহস্য ও রোমাঞ্চ তৈরি করেছে। এই লুক যেন আগাম বার্তা দিচ্ছে, শিগগিরই স্ক্রিনে আসছে ভয়ংকর কিছু। পোস্টারের সঙ্গে একটি বিশেষ ঘোষণাও এসেছে। শনিবার সন্ধ্যায় পরিচালক রায়হান রাফী ও শাকিব খান তাদের ফেসবুক পেজে পোস্টার প্রকাশ করেন। সঙ্গে জানানো হয়, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল সকাল ১১:৩০-এ! আসছে #Taandob Forecast! ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!’ এতে ধারণা করা হচ্ছে, আজ রবিবার সকাল সাড়ে ১১টায় প্রকাশ হতে পারে ‘তাণ্ডব’-এর টিজার। পোস্টার দেখে ইতোমধ্যে দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ প্রকাশ করছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।