ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন সহ-অভিনেত্রী সামিয়া অথৈ।
মঙ্গলবার মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলার সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সামিয়া অথৈ।
ফেসবুকে লাইভে সামিয়া অথৈ বলেন, ‘গতকাল সোমবার প্রথম দিনের শুটিং ছিল। তানজিন তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেটি তিনি গ্রহণ করেননি। এ নিয়ে কিছু বলিনি। প্রথম সিন শুরু করতে তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিলেন। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইল তোমাকে এভাবে মারল কেন? এক পর্যায়ে বলি- এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে, ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।’
তিনি বলেন, ‘শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছিলেন তিনি। কেন কাজ করব না জানতে চাইলে উত্তরে তিশা আপু বলেন, ফারহান আমার জামাই হয়। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটা এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কি না জানি না।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আজ শেষ সিনে তিশা আপুকে চড় দেওয়ার দৃশ্য ছিল। চড় খেয়ে তিনি চলে যাবেন। টেকনিক্যালি আস্তে করে তিশা আপুর গালে হাত লাগিয়েছি সিনের প্রয়োজনে। কিন্তু তিশা আপু সিনের মধ্যে আমাকে জোরে জোরে মেরেছেন। আমার চোখ ফুলে গেছে। কথা বলতে সমস্যা হচ্ছে। তিনি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন।’
0 Comments
Your Comment