কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলন। এক মাসেরও বেশি সময় দেশ ছিল টালমাটাল। অফিস-আদালত সবকিছুই ছিল অনেকটাই স্থবির। বিনোদন অঙ্গনও ছিল কর্মশূন্য। অবশেষে সরকার পতনের মধ্য দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশ। কর্মচাঞ্চল্য ফিরছে লাইট-ক্যামেরার ঝলমলে জগতেও। নতুন কাজ শুরু করছেন নির্মাতা-কলাকুশলীরা। কাজে ফিরেছেন নায়ক নিরব হোসেনও। তবে কোনো সিনেমা নয়, তাপপ্রবাহ নিয়ে জনসচেতনতামূলক সরকারি একটি বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরেছেন তিনি। বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। পরিচালনায় আছেন মাহবুবা ফেরদৌস। সোমবার গণমাধ্যমকে এসব তথ্য নিরব নিজেই জানিয়েছেন। অভিনেতা বলেন, ‘আমি এখন সরকারি এই বিজ্ঞাপনের শুটিংয়ে মানিকগঞ্জে আছি।’ তিনি আরও বলেন, ‘তাপপ্রবাহ নিয়ে নির্মাণ হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপন। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ থাকছে।’ ‘কাজটি করতে পেরে ভালো লাগছে। যেসব কাজে সমাজের জন্য ম্যাসেজ থাকে, সেসব কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে,’-বলেন নায়ক নিরব।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।