তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘বাজি’র ট্রেইলার প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়। আরিফুর রহমানের নির্মাণে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরে গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। এ সিরিজে আরো অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে। পরিচালক কোনও তারিখ ঘোষণা না করে বলেছেন, ‘বাজি’ আসছে শিগগিরই। তাহসান-মিথিলা এই সিরিজের মাধ্যমে এক হলেও ‘বাজি’-তে একসঙ্গে দেখা যাবে না তাদেরকে। সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই জানিয়েছেন মিথিলা। কাজটি নিয়ে তিনি বলেন, তাহসানের সঙ্গে সিন শেয়ার না করলেও এখানে আমরা স্ক্রিন শেয়ার করেছি। তাহসান অনেক ভালো অভিনেতা। তিনি আরও বলেন, চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে। অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং। প্রসঙ্গত, শোবিজের জনপ্রিয় তারকাজুটি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। এমনকি অনেকেই এই জুটিকে আইডল কাপলও মনে করতেন। কিন্তু তাদের বিচ্ছেদের খবরে যেন মন ভেঙে যায় ভক্তদের। ২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন তাহসান-মিথিলা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।