তুর্কি নায়িকার সঙ্গে তুলনা, অপুর নতুন লুক নজর কেড়েছে নেটিজেনদের
সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজের সাতটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন এই জনপ্রিয় চিত্রনায়িকা। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা আর প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নানা মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ লিখেছেন, আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ। আবার কেউ মন্তব্য করেছেন, এই লুকে আপনাকে একদম তুর্কি নায়িকার মতো লাগছে। অনেকেই অপুর আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইলের প্রশংসা করেছেন। শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনও। নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী লিখেছেন, নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ। মাত্র ২০ ঘণ্টায় এই পোস্টে ২১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। ৯৩ লাখ অনুসারীর এই ফেসবুক পেজে অপুর জনপ্রিয়তা যে এখনো তুঙ্গে, তা স্পষ্ট হয়ে ওঠে এই প্রতিক্রিয়ায়। মাঝখানে কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বর্তমানে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। ব্র্যান্ড প্রমোশন এবং পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত দুর্বার সিনেমায় তাঁর নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। পরিচালকদের ভাষ্যমতে, ছবি দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। এরপর শাকিব খান, অপু বিশ্বাস জুটির সূচনা হয় কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে। এই জুটি উপহার দিয়েছে প্রায় ৮০টি সফল চলচ্চিত্র। ২০২৪ সালে ছায়াবৃক্ষ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত এই নায়িকা আবারও নতুন কাজ নিয়ে বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হতে প্রস্তুত।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।