নির্মাতা রায়হান রাফির নতুন এবং বড় আয়োজনের ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’। এ সিনেমার ফার্স্ট লুকে তুষির নজরকাড়া রূপ দেখে অনুরাগী ও ঢালিউডপ্রেমীদের কৌতূহল এখন তুঙ্গে। ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফি লিখেছেন, ‘আন্ধার ফার্স্ট লুক। শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। জাস্ট একটা মুহূর্ত।’ তুষির ভূয়সী প্রশংসা করে রাফি আরও যোগ করেন, ‘কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধারে কতটা অসাধারণ লাগছে। নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন। আন্ধারে দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি।’
নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যুক্ত করেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও শো ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে ছবিটির মূল গল্প বুনেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরবর্তীতে সেই গল্পের বুননে যুক্ত হয়েছেন আদনান আদিব খান। এ সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনের মতো গুণী অভিনয়শিল্পী।
তা ছাড়া এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই তরুণ মুখ- ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
উল্লেখ্য, বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী নাজিফা তুষি। তাঁর লাস্যময়ী রূপের প্রশংসা না করে পারা যায় না। গতানুগতিকতার বাইরে ফেলা যায় তুষির সৌন্দর্য। হাসিতে তাঁর এক রহস্যময় আকর্ষণ লুকিয়ে থাকে। চোখের চাহনিতে তো এক ‘হাওয়া’ সিনেমা দিয়েই মাত করেছেন তিনি। আর সেই সঙ্গে যোগ হয়েছে আকর্ষণীয় ধারালো ফিগার। সব মিলিয়ে যে কোনো পোশাকেই নজর কাড়েন এই সুন্দরী অভিনেত্রী।
0 Comments
Your Comment