BD Highlights
বিনোদন

তৃতীয়বারের মত ঢাকায় আসছেন পাকিস্তানের আলী আজমত

তৃতীয়বারের মত ঢাকায় আসছেন পাকিস্তানের আলী আজমত

তৃতীয়বারের মত বাংলাদেশে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমত। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে গাইবেন এই গায়ক। এই শিল্পী ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে 'সোশ্যাল সার্কাস' নামের আরেকটি ব্যান্ড গড়ে তোলেন তিনি। এবারের কনসার্ট আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’। প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফারহাদ রাকিব বলেন, "আলী আজমতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে অনেক আগেই, আমরা অনুমতি নিতে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছি। সেটা প্রক্রিয়াধীন আছে।" এর আগে আলী আজমত ঢাকায় শেষবার কনসার্ট করেন ২০১৯ সালে ফোকফেস্টে। রাকিব বলেন, “প্রায় ছয় বছর পর তিনি আবার আসছেন, জুনুন ব্যান্ড তো খুব কম পারফর্ম করে, তাই আলী আজমত তার 'সোশ্যাল সার্কাস' নিয়েই একক কনসার্টগুলো করে থাকেন।" ১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। এই ব্যান্ডের জনপ্রিয় কিছু গানের মধ্যে হল ‘সাইওনি’, 'জাজবা-ই-জুনুন', 'সায়িন', 'খুদি'। প্রতিষ্ঠার পর থেকে 'সোশ্যাল সার্কাস' ব্যান্ডও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। ব্যান্ডের পাশাপাশি আজমত গান গেয়েছেন বলিউডেও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানে প্লেব্যাক করেন আজমত। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুইটি গানে কণ্ঠ দেন তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন