BD Highlights
বিনোদন

তৌসিফ ও মালাইকার ‘আমার রাজ্যে তুমি’

তৌসিফ ও মালাইকার ‘আমার রাজ্যে তুমি’
অভিনেতা তৌসিফ মাহবুব। সমসাময়িক প্রায় সবার সঙ্গেই জুটি বেঁধেছেন। অন্যদিকে মালাইকা চৌধুরী সবে ক্যারিয়ার শুরু করলেন। বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ ধরে গুটি গুটি পায়ে এগোচ্ছেন। এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করলেন তৌসিফের সঙ্গে। নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’। বানিয়েছেন মাসরিকুল আলম। ভালোবাসা, ভাগ্য আর সম্পর্কের টানাপোড়েনের গল্পের নাটকটি আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। এতে তৌসিফ ও মালাইকার সঙ্গে আছেন কেয়া পায়েল। নাটকটি নিয়ে নির্মাতা মাসরিকুল জানান, এটা এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হেরে যায়। সম্পর্কের জটিলতা এবং তার প্রভাবই গল্পটির মূল উপজীব্য। তিনি বলেন, ‘আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্কের পর মানুষের ভিতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে অনেক দিন বেঁচে থাকবে।’ শিগগিরই নাটকটি আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন