ভারতের শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত সাড়ে চার দশক ধরে বিনোদন দুনিয়ায় নিজের পাকাপোক্ত আসন ধরে রেখেছেন। একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। জানা গেছে, ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান পেতে যাচ্ছেন প্রবীণ এই অভিনেতা। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন। অশ্বিনী বৈষ্ণব টুইটে লেখেন, 'দাদাসাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তার আইকনিক অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন মিঠুন। তারপর আর তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বাংলা, হিন্দিসহ ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। টলিউডের পাশাপাশি বলিউডেও তিনি দাপিয়ে অভিনয় করেছেন। মিঠুনের ক্যারিয়ারে মোট ৩টি জাতীয় পুরস্কার রয়েছে। ১৯৮৯ সালে একসঙ্গে ১৯টি ছবি মুক্তি পায় মিঠুনের। যা লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। মিঠুনকে শুভেচ্ছা জানিয়ে কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন, “দাদাসাহেব ফালকে মিঠুন চক্রবর্তী। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।” মিঠুনের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়ার খবর প্রকাশের পর থেকেই আনন্দিত তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।