ভারতের রাজধানী শহর দিল্লি শহর কি নারীদের জন্য নিরাপদ? এ প্রশ্ন দীর্ঘদিনের। নির্ভয়া কাণ্ড সেই প্রশ্নের এমন উত্তর দিয়েছিল, সারা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল। এ বার বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম সেই দিল্লি শহরেরই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সংবাদমাধ্যমে। তার ফলে আবার প্রশ্ন উঠল দিল্লি শহরের নিরাপত্তা নিয়ে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিলোত্তমা জানান, এক সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, কোনও বাস পাচ্ছিলেন না। এদিকে অন্ধকার গাঢ় হতে থাকে। হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। গাড়ি থেকে ছ’জন পুরুষ নেমে আসেন। নিরাপত্তার জন্য স্বাভাবিক ভাবেই তাদের থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন তিলোত্তমা। আর তার পরেই অভিনেত্রীকে নিশানা করেন ওই ছ’জন পুরুষ। তিলোত্তমা বলেন, ‘এর পরেই আমাকে মৌখিকভাবে হেনস্থা করতে শুরু করে ওরা। ওদের মধ্যে একজন পাথরও ছোড়ে। আরও একটু দূরে সরে যাই আমি। বুঝতে পারি, এখান থেকে দ্রুত আমাকে চলে যেতে হবে। কিন্তু ছুটে পালালে, ওরা আমার পিছু নেবে।” বাধ্য হয়ে রাস্তার বেশ খানিকটা মাঝে এসে দাঁড়ান তিলোত্তমা। কিন্তু কোনও গাড়িই দাঁড়াচ্ছিল না। অবশেষে দেখেন একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ির সামনের আসনে গিয়েই বসেন তিনি। কিন্তু বুঝতে পারেননি, তার জন্য আরও বিপদ অপেক্ষা করছে। বাঙালি অভিনেত্রীর কথায়, “কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরই। গাড়ির চালকের আসনে বসে থাকা সেই ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। তার পরেই নিজের প্যান্টের চেন খুলে ফেলে সে। আমি বুঝতে পারি আমার সঙ্গে কী হতে চলেছে। সঙ্গে সঙ্গে আমি অজান্তেই লোকটিকে মেরে দিই। কীভাবে মারি আমার মনে নেই। কিন্তু লোকটি গাড়ি থামাতে বাধ্য হয়। নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে সে।” কোনও রকমে বাঁচলেও, সেই ঘটনায় একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিলোত্তমা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।