তরুণ নির্মাতা আলোক হাসানের অ্যাকশনধর্মী ‘টগর’সিনেমা টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এই গান গাওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন এই গায়ক। ‘হবেরে খেলা, কাঁপবে শহর, খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’ এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। গানটির সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস। অনেকদিন পর চলচ্চিত্রে গান গওয়ার অভিজ্ঞতা কেমন ছিল সেটি আসিফ তুলে ধরেছেন বিজ্ঞপ্তিতে। তিনি বলেন, “আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। এ ছাড়া এখন আমার বয়স বেড়েছে। কিন্তু গানটি খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।" 'টগর' সিনেমায় জুটিবেঁধে পর্দায় আসতে যাচ্ছেন আদর আজাদ ও পূজা চেরি। প্রথমে আদরের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বাদ পড়েন দীঘি, নেওয়া হয় পূজা চেরিকে। সিনেমা নিয়ে আদর আজাদ বলেন, "এই প্রথম এমন ধরনের একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের একটা ছায়া দর্শক পাবে।" সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্তসহ অনেকে। চট্টগ্রামে শুরু হয়েছে টগর সিনেমার শুটিং। শুটিং শেষে আগামী কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা হাসান। সিনেমাটি প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। চিত্রগ্রহণ করছেন ইসমাইল হোসেন লিটন, আর্ট ডিরেক্টর রহমতুল্লাহ বাসু, ফাইট ডিরেক্টর চুন্নু এবং রূপসজ্জায় থাকছেন মনির হোসেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।