অভিনয় থেকে কিছুটা বিরত থাকলেও সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের মত প্রকাশে কখনোই পিছপা নন তিনি। জুলাই আন্দোলন থেকে শুরু করে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি, অনিয়ম ও নৈরাজ্য নিয়ে বিভিন্ন সময় সরব অবস্থান নিয়েছেন ফারিয়া। কখনো কখনো তার লেখনীতে ক্ষোভও প্রকাশ পেয়েছে। রবিবার (২৭ জুলাই) একটি পোস্ট করেছেন ফারিয়া। যেখানে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি। যে পোস্টটি শেয়ার করেছেন শবনম ফারিয়া। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন। ফারিয়ার সঙ্গে একমত পোষণ করেছেন অনেক অনুরাগী। কারো মন্তব্য, ‘এরা হচ্ছে মাথামোটা আধা পাগল। অন্য ধর্মের লোক কি খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন?’ কারো মন্তব্য, ‘এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক। ’ কেউ লেখেন, ‘খোঁজ নিলে দেখা যাবে এখানে অনেক যদি কিন্তু আছে, কারণ বাংলাদেশে এমন অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এগুলো খাবার মেন্যুতে আছে। ইভেন আমাদের অনেক ফুড ব্লগার গিয়ে এগুলো প্রোমোট ও করছে। সে যাই হোক শুধুমাত্র এই কারণে রেস্টুরেন্ট তুলে দিচ্ছে, এ আমার বিশ্বাস ই হচ্ছে না। ’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।