দীর্ঘ তিন বছর অপেক্ষার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন 'ফেরেশতে'। সিনেমার প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, বলি আর্কিড ও সেন্টার পয়েন্ট শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে দেখা যাচ্ছে 'ফেরেশতে'। সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলেছে এই সিনেমার চিত্রনাট্য। ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এই দস্পতিরা জীবনের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার শক্তি। 'ফেরশতে' সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিময় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথীসহ অনেকে। ২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে। সিনেমায় রয়েছে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।