BD Highlights
বিনোদন

নতুন বছরের শুরুতেই আসছে পরীর 'ফেলুবক্সী'

নতুন বছরের শুরুতেই আসছে পরীর 'ফেলুবক্সী'

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরীমনি ‘ফেলুবক্সী’র মাধ্যমে টলিউডে নতুন অধ্যায় শুরু করেছেন। আগামী বছরের শুরুতেই এটি মুক্তি পাচ্ছে বলে জানালেন নায়িকা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমনি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। সেখানে লিখেছেন, আগামী ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে। ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় পরী মণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী; আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিতে 'দেবযানী'র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবক্সী। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন