নতুন শাকিবের পাশে সাবিলা

ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের জয়যাত্রা থামার লক্ষণ নেই। তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর চিত্রধারণ মালয়েশিয়ায় গত মার্চেই অনেক দূর এগিয়েছে। তরুণ নির্মাতা আজমান রুশোর পরিচালনায় এটি হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের মিউজিক্যাল-রোমান্টিক চলচ্চিত্র। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটিকে একটি স্টাইলিশ ও আধুনিক রূপ দিতে মালয়েশিয়ার মনোরম লোকেশনগুলোকে বেছে নেওয়া হয়েছে এ ছবির জন্য। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। এটি তাদের দ্বিতীয় রসায়ন। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, যেহেতু এটি মিউজিক্যাল ঘরানার সিনেমা, তাই এতে মারপিটের চেয়ে গান এবং আবেগের প্রাধান্য বেশি থাকবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news