নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী মাদারীপুরের শিবচর উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা গেছেন। মৃত্যুর সময় পাশে ছিলেন না কোনো আপনজন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় দিন ধরে অসুস্থ ছিলেন বনশ্রী। হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। হাসপাতালের সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তিনি একাই হাসপাতালে আসতেন। সমাজসেবা অফিসের মাধ্যমে কিছু সাহায্য পেয়েছিলেন। তবে পরিবারের কেউ তার পাশে ছিলেন না। বনশ্রী ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসাসফল হয় এবং সে থেকেই তিনি পরিচিতি পান। নায়ক মান্না, আমিন খান, রুবেল প্রমুখের সঙ্গে আরও বহু ছবিতে অভিনয় করেছেন। শহুরে জীবনের উত্থান-পতনের পর তিনি ফিরে আসেন মাদারীপুরে। শেষকালে আশ্রয়ণ প্রকল্পের ছোট ঘরে জীবনযাপন করছিলেন। অভাবের কারণে কিছুদিন ভিক্ষাও করেছেন। মৃত্যুর কয়েকদিন আগে দেশের বিত্তবান ও চলচ্চিত্র অঙ্গনের কাছে সাহায্য চাইলেও তেমন সাড়া পাননি। বনশ্রীর ভাই হাসান জানান, মামা বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।