জার্মান গল্পের সিনেমা 'কিলার'র পর তরুণ নির্মাতা আব্দুল্লাহ আল ফাহিম দেশের জন্য সিনেমা বানাচ্ছেন। ফাহিমের নতুন সিনেমার নাম 'ঢাকা সাগা'। কিছুদিন আগে সিনেমার পোস্টার প্রকাশ করে ফাহিম বলেছেন, ঢাকার আশি-নব্বই দশকের গ্যাংস্টার ও আন্ডারওয়ার্ল্ডের মানুষদের কাজ করবার নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছে। ফাহিম বলেন, "১৯৮২ সাল থেকে ১৯৯২ পর্যন্ত ঢাকায় বিভিন্ন গ্যাংস্টারের আধিপত্য ছিল। তারা কীভাবে তাদের গ্যাং চালাত, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপরাধ জগতে তাদের চলাফেরা এবং পতন সবই উঠে আসবে আমার 'ঢাকা সাগা' সিনেমায়।“ তেমন কোনো তারকা শিল্পীকে সিনেমার জন্য বাছাই করার পক্ষে নন ফাহিম। তিনি জানান, “গ্যাংস্টার চরিত্র যারা ভালো তুলে ধরতে পারবেন এমন শিল্পী বাছাই করা হবে। তবে আশীষ খন্দকার কাজ করবেন, তার ব্যাপারটা চূড়ান্ত হয়েছে। এখনো সব অভিনয়শিল্পী নির্বাচন করা হয়নি।“ বর্তমানে পরিচালকের ব্যস্ততা যাচ্ছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ঘিরে। আসছে বছরের ফেব্রুয়ারিতে দৃশ্যধারণের কাজ শুরু করতে চাইছেন তিনি। ফাহিম বলেন, গল্প প্রস্তুত, এখন চিত্রানাট্যের ঘষামাজা চলছে। তিনি জানান, “ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে, বেশিরভাগ শুটিংই রাতে।এই সিনেমার প্রযোজক বিদেশি, কথা চলছে, চূড়ান্ত হলে নাম ঘোষণা করা হবে।" এর আগে, জার্মানির অভিনয়শিল্পী, কলাকুশলী নিয়ে ফাহিমের 'কিলার' দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং একাধিক পুরস্কারও পেয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।