BD Highlights
বিনোদন

নিজের ‘ডাকনাম’ প্রকাশ্যে আনলেন নুসরাত ফারিয়া

নিজের ‘ডাকনাম’ প্রকাশ্যে আনলেন নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের অনুভূতি, ব্যক্তিজীবন ও কাজের কথা খানিকটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ফারিয়া বলেন, জীবনে উত্থান-পতন সব মানুষেরই থাকবে। তবে খারাপ সময়গুলো আমাকে বুঝিয়ে দিয়েছে, কে আপন কে পর। নিজের ডাকনাম প্রসঙ্গে অভিনেত্রী জানান, পারিবারিকভাবে দেওয়া তার নাম নুসরাত জাহান ফারিয়া। মা আদর করে ডাকনাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের অনেকে ফারিয়াকে সেতু নামেই সম্বোধন করেন। পডকাস্টে ফারিয়া আরও জানান, খুব শিগগিরই নতুন সিঙ্গেল নিয়ে আসছেন তিনি। এ ছাড়া নায়িকার জীবনের অজানা অনেক কথা জানা যাবে সেই পডকাস্টে। আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের নবম পর্ব। যেখানে অতিথি হয়ে এসেছেন নুসরাত ফারিয়া।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন