BD Highlights
বিনোদন

নিজের সিনেমা বেশিবার দেখি না: কোয়েল

নিজের সিনেমা বেশিবার দেখি না: কোয়েল
ওপার বাংলার সিনেমার জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। ইন্ডাস্টিতে তিনি ‌‘টলিউড কুইন’ হিসেবে পরিচিত। তবে এ বিশেষণ শুনলে ভীষণ লজ্জা পান অভিনেত্রী। অল্পতেই মিশে যান সবার সঙ্গে। সম্প্রতি এক পডকাস্টে নিজের সিনেমা নিয়ে কথা বলেছেন তিনি। জানান, নিজের ছবি বেশিবার দেখাটা তার মোটেই পছন্দ নয়। মাস কয়েক আগে ‘শর্মিলা শো হাউস’ পডকাস্টে হাজির হয়ে সিনেমা নিয়ে নানা কথা বলেছিলেন কোয়েল। সেখানেই এমনটা জানিয়েছেন তিনি। কোয়েল বলেন, নিজের ছবি বেশিবার দেখতে পারি না। দেখলেই কেমন যেন মনে হয়। অনেকেই আছেন, যারা নিজের অভিনীত ছবি বারবার দেখতে পছন্দ করেন। টেলিভিশনে দেখালেই দেখতে পছন্দ করেন। কিন্তু আমি বেশিবার দেখি না। যদি খুব প্রয়োজন না হয়। তিনি আরও বলেন, আসলে নিজের ছবি বারবার দেখলে আমার মধ্যে আত্মসমালোচনা চলতে থাকে। অনেককিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি। সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত নতুন ছবি ‘স্বার্থপর’। ছবিটি দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন