নেপালের চলচ্চিত্র উৎসবে দেশের দুই স্বল্পদৈর্ঘ্য সিনেমা
নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুইটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সিনেমা দুইটি হল ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ এবং ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’। আগামী ২-৬ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে বসবে এই উৎসবের নবম আসর। শাহরিয়ার আজাদ নির্মিত ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ সিনেমাটি একটি জোড়া কবুতরকে ঘিরে আবর্তিত হয়েছে। দরবার শরীফের ব্যানারে স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করেছেন যুবরাজ শামীম। এর আগে রাশিয়া ও ইংল্যান্ডের দুইটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’ একটি নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে স্বর্গ ও পৃথিবীর মাঝামাঝি রহস্যময় অবস্থানে আটকে থাকা একটি আত্মার যাত্রা তুলে ধরা হয়েছে। সেই আত্মা নিজের জীবনের দুটি ভিন্ন অধ্যায় ফিরে দেখে। একটিতে সে একজন লেখক, যে মানুষের গল্প, অনুভূতি ও অভিজ্ঞতার ভাষা খুঁজে বেড়ায়; অন্যটিতে সে একজন পাদরি, যুদ্ধবিধ্বস্ত সময়ের সাক্ষী হিসেবে মানুষের কষ্ট, অপরাধবোধ ও স্বীকারোক্তি শুনে অভ্যস্ত। সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফ সিরাজ ও খালিদ হাসান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।