কিছুদিন আগেই দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক সাড়া পেতে শুরু করেছিল সিনেমাটি। কিন্তু এর মধ্যেই ঘটল বিপত্তি। সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে অর্থাৎ ‘দরদ’ এখন অনলাইনে দেখা যাচ্ছে। বিভিন্ন সিনেমা সাইটের পাশাপাশি এখন ইউটিউবেও দেখা যাচ্ছে সিনেমাটি। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে ‘দরদ’। মুক্তির দ্বিতীয় সপ্তাহ চলছে যুক্তরাষ্ট্রে। ২৯ নভেম্বর থেকে ছবিটি ভারতে মুক্তি পাবে। এর মধ্যে পাইরেসির খবর অশনিসংকেত বলে মনে করছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক। পরিচালক অনন্য মামুন জানালেন, তিনি অন্তর্জালে ছড়িয়ে পড়া ‘দরদ’-এর সব কপি সরাতে পেরেছেন। শুক্রবার বিকেল পর্যন্ত ২২ হাজার ৩৩ আইডি থেকে পাইরেসি হওয়া সিনেমাটি সরানো গেছে। সম্প্রতি অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সিনেমার প্রযোজক ও কলাকুশলীদের কাছে। বলিউড কিংবা হলিউডেও এ প্রবণতা রয়েছে, যা ছবির আয়ে প্রভাব ফেলে। এর আগে বিগ বাজেটের ছবি ‘পাঠান’, ‘টাইগার থ্রি’, ‘সালার’ও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। শুধু তাই নয়, এমন পরিস্থিতির মুখে পড়েছিল দেশি বেশ কিছু সিনেমা। এর মধ্যে রয়েছে ‘তুফান’, ‘রাজকুমার’ ও ‘সুড়ঙ্গ’।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।