বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী প্রেক্ষাপটের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী জান্নাত তোরসার প্রথম একক গান 'কাবিখা'। কাবিখা গান টি সম্পর্কে জান্নাত তোরসা বলেন, গানটি আমার প্রথম একক গান। গানটি প্রথমে আমি আমার ফেসবুক প্লার্টফর্মে মুক্তি দিলেও খুব দ্রুতই গানটি ইউটিউবসহ বিভিন্ন প্লার্টফর্মে মুক্তি পাবে। কাবিখা গানটি সম্পর্কে তোরসা আরও বলেন, আমি এই গানটি লিখেছিলাম ২০২৪ এর ১৬ জুলাইতে। তবে ওই সময়ে দেশের অবস্থা গান প্রকাশের মতো না থাকায় গানটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। গানটিতে মূলত আমরা যারা কণ্ঠশিল্পী। অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য উপার্জন করি। সেইসব শিল্পীদের কথা বলার চেষ্টা করেছি। 'কাবিখা' গানটি জান্নাত তোরসার নিজস্ব সুর ও কথায় প্রকাশিত হলেও এই গানের সাউন্ডের সাথে সোহাগ চক্রবর্তী, রিফাত হোসেন মিম কাজ করেছেন। এছাড়াও সিজান আজমির, আশিক সরকার, এইচ এম সোহেল, সাইদুল ইসলামসহ আরও অনেকেই গানটি সম্পন্ন করতে সহায়তা করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 'কাবিখা' তোরসার প্রথম একক গান হলেও এর আগে তিনি ময়ূরাক্ষীসহ বিভিন্ন চলচিত্র, নাটক ও বিজ্ঞাপনে গান ও কণ্ঠ দিয়েছেন। কাবিখা গানটি জান্নাত তোরসার নিজস্ব ফেসবুক প্লার্টফর্মে শ্রোতারা শুনতে পারবেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।