প্রতিবাদের মুখে স্থগিত শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনের আয়োজন
প্রতিবাদের মুখে স্থগিত শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনের আয়োজন
ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত এফডিসির এমডি মাসুমা তানিকে প্রধান অতিথির আসনে বসিয়ে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে অবশেষে অনুষ্ঠানটি স্থগিত করেছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। আওয়ামী লীগের দোসর হিসেবে চলচ্চিত্র অঙ্গনের মানুষদের কাছে বিতর্কিত মাসুমা তানিকে প্রধান অতিথির পাশাপাশি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটিতে প্রধান আলোচক রাখা হয়েছিল ফ্যাসিবাদের আরেক দোসর ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিটিভিতে গিয়ে মায়াকান্না করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া সুজাতা আজিমকে। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের প্রতিবাদ ও নিন্দার মুখে অবশেষে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয় শিল্পকলা একাডেমি। একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেছ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনিবার্য কারণে আমরা অনুষ্ঠানটি স্থগিত করি। পরবর্তীতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। গণঅভ্যুত্থানের মুখে পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচার আমলে ঘোষিত জাতীয় চলচ্চিত্র দিবসটি কেন পালন করা হবে এমন প্রশ্নের জবাবে ওয়ারেছ হোসেন বলেন, শিল্পকলা একাডেমির নিয়মানুযায়ী সকল জাতীয় দিবস উদযাপনের নির্দেশনা দেওয়া আছে। যেহেতু সরকারিভাবে দিবসটি বাতিল করা হয়নি সেহেতু নিয়ম মানার লক্ষ্যেই আমাদের দিবসটি পালন করতে হবে। অন্যদিকে, তথ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত চলচ্চিত্র মাধ্যম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় অধিভুক্ত শিল্পকলা একাডেমির বাড়াবাড়ি নিয়ে নানা ধরনের কথা বলছেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। চলচ্চিত্র সাংবাদিক আহমেদ তেপান্তর বলেন, চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয় আছে, এফডিসি আছে। এতো কিছুর পরেও তথ্য মন্ত্রণালয়ের বিষয় নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাড়াবাড়িটা মেনে নেওয়ার মতো না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।