নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটক ‘ঝরা বকুল’। এটি দর্শকের মাঝে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। পারিবারিক সম্পর্ক, দায়িত্ব ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এ নাটকে বিশেষভাবে নজর কেড়েছে সুনেরাহ বিনতে কামালের অভিনীত মনিরা চরিত্র। গল্পে মনিরা একটি দরিদ্র পরিবারের বড় মেয়ে, যিনি ছোট ভাইবোন ও সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরিবারের চাপ ও দায়িত্বের কারণে নিজের বিয়েও পিছিয়ে যায় তার। এমনকি মা-ও তাকে বিয়ে দিতে অনাগ্রহী, কারণ মনিরা চলে গেলে সংসারের ভার কে নেবে- এ শঙ্কা কাজ করে। অন্যদিকে কবির চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান মনিরাকে ভালোবাসে। এ দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় গল্প। নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই দর্শক প্রতিক্রিয়া মিশ্র। কমেন্টবক্সে এক দর্শক লিখেছেন, ‘জানি না মানুষ সুনেরাহকে নিয়ে এত খারাপ মন্তব্য কেন করে। ওর কণ্ঠ, ওর চেহারা সবই অন্য রকম। আর কেন জানি সব ধরনের চরিত্রে মানিয়ে যায়।’ অন্যদিকে অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন। বড়লোকের মেয়ে থেকে গরিব পরিবারের মেয়ে, সব ধরনের চরিত্রেই সুনেরাহর মানিয়ে নেওয়ার ক্ষমতা দর্শকের দৃষ্টি কেড়েছে। প্রযোজক জামাল হোসেন জানান, বর্তমানে দর্শক রম্য ও অতিরঞ্জিত কনটেন্টের বাইরে এসে বাস্তবধর্মী পারিবারিক গল্পে বেশি আগ্রহী। তাই ‘ঝরা বকুল’-এর মতো গল্প তারা সহজেই গ্রহণ করছেন। নির্মাতা রিংকু বলেন, তিনি সবসময় পারিবারিক গল্পকে গুরুত্ব দিয়ে কাজ করেন। দর্শক যখন নিজেদের জীবনের প্রতিচ্ছবি পর্দায় খুঁজে পান, তখন সেই গল্প বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। সেই কারণেই ‘ঝরা বকুল’ দর্শকের কাছে ভালো সাড়া পাচ্ছে। নাটকে আরও অভিনয় করেছেন ডলি জহুর, রোজী সিদ্দিকী ও গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।