প্রিন্স মামুনের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই : লায়লা
প্রিন্স মামুনের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই : লায়লা
BD HIGHLIGHTS
ধর্ষণের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় দায়েরকৃত মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক সাবেরা সুলতানা খানম শুনানি শেষে এ আদেশ দেন। জানা গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ জন্য আসামি প্রিন্স মামুন আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। এদিকে, মামুনের জামিন হওয়ার পরপরই গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে মুখ খুলেছেন লায়লা আখতার। এ সময় গণমাধ্যমকে তিনি জানান, মামুনের ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। মামুনের সঙ্গে ভবিষ্যতে আপোষের কোনো সুযোগ নেই বলেও জানান লায়লা। লায়লা বলেন, ‘ন্যায়বিচার চাওয়ার কারণেই আজকে আমি আদালতে। এটা স্থাপন করতে চাই, মানুষ যত সেলিব্রেটি হোক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, সে তার প্রভাব ফেলে কোনো মেয়ের জীবন যেন নষ্ট করতে না পারে ইন ফিউচারে। যেমন আমরা অনেক নায়কের ক্ষেত্রে দেখেছি যে তারা একটা সম্পর্ক করেছেন কিন্তু পরবর্তীতে অস্বীকার করে গেছেন। সেরকম আমার মামলাটাও যেন উদাহরণ হয়ে থাকে, কেউ যেন এই অন্যায়টা আর করতে না পারে। যখন ইচ্ছা সম্পর্ক করবো, প্রকাশ্যে আনবো; কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে সেই সম্পর্ক অস্বীকার করবো। তার ফ্যান ফলোয়ারদের মাঝে যেন ভুল মেসেজ না যায়। তার ফ্যানরা যেন এসব কাজে উদ্ভুদ্ধ না হয়। অন্যায় আসলে সবকিছুই অন্যায়।’ প্রিন্স মামুন প্রসঙ্গে জানতে চাইলে লায়লা বলেন, ‘আমাদের আপসের আর কোনো সম্ভাবনা নাই। যেহেতু এতো বছরের আমাদের একটা ভাল বন্ডিংকে সে ডিনাই করে দিয়েছে, তার স্বার্থের জন্য, তো সেখানে আসলে আপসের কোনো সুযোগ নাই।’ এর আগে, গত বছরের ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা আখতার। এ মামলায় গ্রেফতারের পর গত ১১ জুন তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান আদালতে এ অভিযোগপত্র দেন। এতে মামুনকে অভিযুক্ত করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।