ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী এরই মধ্যে প্রথম সিনেমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। গেল মাসেই তার প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে ফিরলেন টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘোষণা দিলেন মিশরে যাওয়ার। এবার আর সঙ্গে ‘সাবা’ নয়, নিয়ে যাচ্ছেন নতুন সিনেমা ‘প্রিয় মালতী’কে নিয়ে। আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে। উৎসবে অংশ নেবেন বিশ্বের নামীদামী নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার ‘প্রিয় মালতী’র সুবাদে থাকছে বাংলাদেশেরও নাম। সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে মেহজাবীনের সিনেমাটি। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’। ৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। সঙ্গে মেহজাবীনও। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তিনি বলেন, ‘কাজ করার সময় তো আর ফেস্টিভ্যালের কথা মাথায় থাকে না। তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে।’ শঙ্খ জানান, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শো–গুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কথা নির্মাতা-অভিনেত্রীর। মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভীসহ আরও অনেকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।