বিজয়ের মাসের শেষ ভাগে এসে প্রেক্ষাগৃহে মুক্তি পেল মুক্তিযুদ্ধের গল্পনির্ভর সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। আজ শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি দিয়ে চলতি বছরের শেষেও দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে। এর আগে ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর 'পেয়ারার সুবাস' সিনেমা। পরিচালক আকরাম খান সিনেমা মুক্তির খবর জানিয়ে বলেন, “সিনেমাটি প্রস্তুত ছিল, পরিকল্পনা ছিল ডিসেম্বরে বিজয়ের মাসে মুক্তি দেওয়ার। অন্যান্য বছর ডিসেম্বরে অনেক মুক্তিযুদ্ধের সিনেমা মুক্তি পায়। এই বছর মুক্তি পায়নি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বছরের শেষ মুহূর্তে এসে আমার সিনেমাটি মুক্তি দিচ্ছি। গত ১৩ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু শিডিউল পাইনি। বিজয় দিবস উপলক্ষ্যে সিনেমার টিজার মুক্তি দেওয়া হয়েছে। সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের গৃহের মধ্যেই যুদ্ধটা যেন আড়াআড়ি চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশিকাঁথার মধ্যে তাদের জীবন সংগ্রামের আখ্যান ফুটিয়ে তোলেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে আছেন জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। সিনেমাটির টিজার ফেইসবুকে শেয়ার করে জয়া আহসান লিখেছেন, “বিজয়ের মাসের ২৭ তারিখ আসছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত আমাদের চলচ্চিত্র 'নকশীকাঁথার জমিন'।” সিনেমাটি এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। এ ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।