বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। তার গল্পে নির্মিত হয়েছে ঈদের একটি বিশেষ নাটক। এ নাটকের নাম ‘হাউ-কাউ’। গল্পের প্রায় পুরোটাজুড়েই রয়েছে গরু-রহস্য! এক লাইনে বলতে গেলে প্রেমিকার পিছু ছুটছেন গল্পের নায়ক। আর নায়কের পেছনে ছুটতে দেখা যাবে একটা গরু! মুশফিক আর ফারহানের এমন অদ্ভুত রহস্যময় প্রেমের গল্পে ঈদের বিশেষ এই নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন মনিরুল ইসলাম রুবেল ও একে পরাগ। নির্মাণ করেছেন পরাগ নিজেই। আর এতে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন সাফা কবির, আরফান মৃধা শিবলু, জয়নাল জ্যাক প্রমুখ। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার। ‘হাউ-কাউ’-এর গল্প প্রসঙ্গে আগামী কিছু বলতে নারাজ গল্পকার মুশফিক আর ফারহান। জানান, ‘গল্পটা ঈদের সারপ্রাইজ হিসেবে ভক্তদের জন্য তোলা থাক।’ অন্যদিকে নির্মাতা একে পরাগ জানান, ‘এটা একটা প্রেমের গল্প। মফস্বল শহরের প্রেম। এক প্রেমিকার মন জয় করার জন্য দুই বন্ধুর নানা পরিকল্পনার গল্প। গল্পটাতে প্রেম আছে। প্রেমের জন্য পাগলামি আছে। দর্শকরা দেখে মজা পাবেন।’ ‘হাউ-কাউ’ প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে ১৪টি বিশেষ নাটকের আয়োজন থাকছে সিএমভি’র ব্যানারে। যার সবগুলোই তারকাখচিত বড় বাজেটের প্রজেক্ট। চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এগুলো উন্মুক্ত হবে ধারাবাহিকভাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।