বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। সংলাপহীন এ সিনেমা মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে জুরি পুরস্কার জিতেছিল। এবার সিনেমাটি আবারও জুরি পুরস্কার পেল। ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জেতার তথ্য জানালেন সিনেমার পরিচালক আসিফ ইসলাম। আসিফ বলেন, প্যারিসে আরও একটি জুরি পুরস্কার তাদের পুরো টিমের জন্য আনন্দের। উৎসবগুলোতে ‘নির্বাণ’ যেভাবে জুরিদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, সেটা বাংলাদেশের পরিচালক হিসেবে ভালো লাগার জায়গা তৈরি করছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ব চলচ্চিত্র দর্শকের কাছে বাংলাদেশের সিনেমা যেভাবে গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি পাচ্ছে, সেটা প্রশংসার দাবিদার। বিষয়গুলো মাথায় রেখে আমাদের দরকার ফিল্ম মেকিংয়ের সহজ পরিবেশ তৈরি করা। তাহলে আমার বিশ্বাস, ভালো সিনেমার জন্য বাংলাদেশ বিশ্ববাজারে সুপরিচিত হবে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। তিনি সিনেমাটির গল্প প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের সিনেমায় কোনো সংলাপ নেই। সিনেমাটিতে তিন কর্মীর যাপিত জীবনের চিত্র উঠে এসেছে। মনস্তাত্ত্বিক অনেক বিষয় সিনেমায় দেখানো হয়েছে। একটি ফ্যাক্টরির কর্মীদের আসা-যাওয়ার মাঝে অনেক গল্প থাকে, সেগুলো তুলে ধরা হয়েছে। যেটাকে আমরা মেডিটেশনের সঙ্গে তুলনা করেছি। মেডিটেশনে যেমন শুরুতেই প্রবেশ করা কঠিন, কিন্তু একবার প্রবেশ করলে পরে আর কঠিন মনে হয় না। সিনেমা দেখে দর্শকেরা সেই কথাই বলছিল।’ ‘নির্বাণ’ সিনেমায় আরও অভিনয় করেছেন ফাতেমা তুয জোহরা, ইমরান মাহাথির প্রমুখ। সিনেমাটি আগামী বছর বাংলাদেশে মুক্তি পাবে বলে সংশ্লিষ্টরা জানান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।