সুদর্শন মডেল ও অভিনেতা খালেদ হোসেন চৌধুরী সুজন। প্রায় দুই দশক ধরে র্যাম্প নিয়ে কাজ করছেন তিনি। এছাড়া দেশের অনেক রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যায় তাকে। কাজ করেছেন দেশি-বিদেশি সিনেমা ও বিজ্ঞাপনেও। মাঝখানে দেশের বাইরে থাকায় বিরতি কাটিয়ে ফের সরব হয়েছেন সুজন। সম্প্রতি অনুষ্ঠিত ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর প্রাথমিক বাছাই পর্বের ও চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারক ছিলেন খালেদ হোসেন চৌধুরী সুজন। তাকে দেখা গেছে ‘লিড জাজ’ হিসেবেও। এই প্রতিযোগিতায় এবার নির্বাচিত করা হয়েছে ১০ বিজয়ীকে; যারা ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এদিকে, সম্প্রতি দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন খালেদ হোসেন চৌধুরী সুজন। সব মিলিয়ে সম্প্রতি ব্যস্ততা বেড়েছে এই তারকা মডেলের। এ নিয়ে সুজন বলেন, ‘বিরতি কাটিয়ে নতুন উদ্যোমে কাজে ফিরেছি। এখন থেকে নিয়মিতই কাজ করে যেতে চাই। সদ্যই বিচারক হিসেবে ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর চলতি সিজন শেষ করলাম। এর বাইরে বিজ্ঞাপনেও কাজ করা হচ্ছে। সদ্যই দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। আরও দু’একটা কাজের কথা হচ্ছে।’ উল্লেখ্য, র্যাম্প মডেল হিসেবে দেশ-বিদেশের পরিচিতি মুখ খালেদ হোসেন চৌধুরী সুজন। পোশাক ও পণ্যর জন্যও দীর্ঘদিন ধরে কাজ করছেন সুদর্শন এই মডেল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।