ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’। আসছে কোরবানি ঈদে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে চলছে শুটিং। যদিও ছবি শুরুর আগে এই ছবির নায়িকা ও অন্যান্য কলাকুশলী নিয়ে কিছুই খোলাসা করেননি নির্মাতা রায়হান রাফী। কিন্তু সিনেমাটির শুটিং দৃশ্য ফাঁস হতেই দেখা গেল ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। তাণ্ডবের শুটিং শুরু এবং শাকিবের পাশে সাবিলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্ত-দর্শকেরা, তেমনই এই ফাঁস হওয়া দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে তাদের শুটিংয়ের কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পেজের পাতা ও গ্রুপগুলোতে ভেসে বেড়াচ্ছে সেই দৃশ্য। সেখানে শাকিব খান ও সাবিলা নূরকে শুটিং করতে দেখা যাচ্ছে। জানা গেছে, ভাইরাল হওয়া শুটিংয়ের দৃশ্যটি রাজশাহীতে ধারণ করা। শুটিংয়ের সময় উৎসুক জনতারও ভিড় ছিল দেখার মতো। আর সেগুলো ভাইরাল হতেই নানা আলোচনা। বিশেষ করে, প্রযোজনা সংস্থা এসব সেনসিটিভ কাজে গোপনীয়তা ধরে রাখতে ব্যর্থ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে নেটিজেনদের কেউ কেউ বলছেন, এ ধরণের ভিডিও ধারণ করে তা প্রচার করা অপেশাদারি। এসব নিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার কেউ কেউ বলছেন- এগুলো প্রমোশনের অংশ। সিনেমার প্রচারণার নতুন কৌশল। যদিও এ নিয়ে নির্মাতা ও প্রযোজনা সংস্থার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।