BD Highlights
বিনোদন

ফেসবুকে ফেক পেজ ইস্যুতে ডিবি অফিসে মারজুক রাসেল

ফেসবুকে ফেক পেজ ইস্যুতে ডিবি অফিসে মারজুক রাসেল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও আলোচিত কবি মারজুক রাসেলের নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফেক পেজ থেকে বিভিন্ন সময় নানা ধরনের পোস্ট দেয়া হয়। সম্প্রতি দেশের আলোচিত ইস্যু কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে এ আন্দোলনের পক্ষ নিয়েও প্রচারণা চালিয়ে পোস্ট দেয়া হয়েছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকারবিরোধী নানা ধরনের পোস্ট দেয়া হয়েছে। সেসব স্ট্যাটাস-পোস্টে হাজার হাজার রিঅ্যাকশন ও মন্তব্য পড়েছে। আর সাধারণ মানুষ এবং তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন- এমনটা হয়তো অভিনেতা মারজুক রাসেল নিজেই করছেন। এদিকে ফেসবুকে ‘মারজুক রাসেল’ নামের ওই পেজটি আসলে এ অভিনেতার নয়। অন্য কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এসব কর্মকাণ্ড করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল। এ ব্যাপারে অভিযোগ জানানোর জন্য রবিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। এসময় তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই আমার নাম ও ছবি ব্যবহার করে উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে যারা চেনেন, আমার লেখা, অভিনয় ও ব্যক্তিজীবন যাদের জানাশোনা- তারা ছাড়া অধিকাংশ মানুষই বিষয়টি নিয়ে কনফিউজড।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন