বাংলাদেশি শর্টফিল্ম ‘লোক’ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভালে। উৎসবের ফ্ল্যাগশিপ বিভাগের ‘ফ্যান্টাসটিক শর্টসে’ প্রদর্শিত হবে সিনেমাটি।
ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভাল যুক্তরাষ্ট্রের জনরাভিত্তিক সিনেমার এক বড় উৎসব। এই উৎসবে হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমা দেখানো হয়। এ উৎসবের ২০তম আসর শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর; চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
স্বল্পদৈর্ঘ্য ‘লোক’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদা সুলতানা রীমা। তিনি বলেন, "যে কোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এটা অনেক বড় সংবাদ।"
সিনেমার চিত্রনাট্য নিয়ে রীমা বলেন, ‘লোক’ মেটাফরিক গল্প। যেখানে ভৌতিক আর লোককথা গল্প উঠে এসেছে। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই চলচ্চিত্রে তুলে ধরতে। চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে।
‘লোক’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, লোক আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ যে তিনি এমন একটা চরিত্রে জন্য আমাকে ভেবেছেন। কাজটা করার সময় চিন্তা করিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এমনভাবে সমাদৃত হবে। এটা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের তেমন গর্বেরও।
সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকত সহ অনেকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।