এবার জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। তপু খানের নির্মাণে ‘কবিতায় প্রেম’ নাটকে দেখা যাবে তাদের। কথাসাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘গল্পটি একটু অন্য ধাঁচের। আমি সাধারণত রোমান্টিক স্বাদের গল্প পছন্দের ক্ষেত্রে একটু চুজি। অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা। এটিই সেরকম। আশা করছি, সবার ভালো লাগবে।’ মাহতাব হোসেনের ভাষ্য, ‘গতানুগতিক নাটকের গল্প নয় এই নাটক; নামেই সেটা বোঝা যাচ্ছে। ভিন্ন ধরনের এক গল্প বলার চেষ্টা করেছি। দর্শকের পছন্দ হবে আশা করছি।’ জোভান ও কেয়াও কাজটি নিয়ে সন্তুষ্ট। তারা বলেন, ‘গল্পটি সুন্দর। একটু সময় দিয়ে কাজটি করেছি, যেন ভালো একটি কাজ হয়। আশা করছি, দর্শক আমাদের কাজটি খুবই পছন্দ করবেন।’ নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বদরুদ্দিন। নির্মাতা জানান, নাটকটি আসছে ২০২৫ সালের প্রথম দিনেই ক্লাব এলিভেন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।