BD Highlights
বিনোদন

বড় পর্দায় প্রথমবার একসঙ্গে স্বস্তিকা-নুসরাত-শ্রাবন্তী

বড় পর্দায় প্রথমবার একসঙ্গে স্বস্তিকা-নুসরাত-শ্রাবন্তী

এবার ওপার বাংলায় বড় পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখার্জি, নুসরাত জাহান ও শ্রাবন্তী চ্যাটার্জিকে। পরিচালক রাজশ্রী দের হাত ধরে আসতে চলেছে ‘ও মন ভ্রমণ’ ছবি। ছোটবেলার চার বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া, আবার সময়ের চক্রে মুখোমুখি হওয়া। জীবনের নানা ওঠাপড়া নিয়েই ছবির গল্প। তবে ছবিতে একটা দারুণ চমক রয়েছে। আসলে গল্পটা তিন নয় চার নারীকে নিয়ে, আর এই চতুর্থ নারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। স্কুল শেষের পর চার বন্ধুর আর কখনও দেখা হয়নি, নানা জটিলতায় তাদের একসাথে পথচলা থেমে গিয়েছিল। ছবিতে নুসরাত জাহানের চরিত্রের নাম শ্রুতি, বিজনেস টাইকুন মনীশ সিংয়ের ঘরণী তিনি। সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়, অদ্রিজার চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি যিনি রুলিং পার্টির এমএলএ। অনন্যা অনন্যা এই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় রয়েছেন। এই চারজন ছাড়াও ছবিতে তারকার মেলা। রাজশ্রী দে পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিকসহ আরও অনেককে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন