প্রাণের কর্মস্থল বিএফডিসিতে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান। হাসপাতালের হিমঘর থেকে দুপুর ১২ টায় মরদেহ আনা হয় বিএফডিসি প্রাঙ্গণে। সেখানে জহির রায়হান কালার ল্যাবের চত্বরে এক ঘন্টা ধরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চলচ্চিত্রশিল্প ও এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। এসময় শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র অভিনেতা আলমগীর, সুব্রত, নূতন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া,,কার্য নির্বাহী পরিষদ সদস্য হাফিজ রহমান, মহিব আল হাসান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর, সাংবাদিক রঞ্জু সরকার, আশরাফুল আলম আসিফসহ দেশের বিনোদন অঙ্গনের সাংবাদিক ওমিডিয়াব্যক্তিত্বরা। শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে বাদ জোহর এফডিসিতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় অভিনেত্রী অঞ্জনা রহমানকে। বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে মারা যান অঞ্জনা রহমান। তিনি হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।