রাজধানী ঢাকার রামপুরা টেলিভিশন ভবনের পাশের একটি ভাড়া বাসায় একাই থাকতেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোর। শনিবার (১৯ অক্টোবর) রাতে বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। সংগীতশিল্পী, অভিনয়শিল্পীদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক। কেউ কেউ করেছেন স্মৃতিচারণা। ওমর সানীও নিজের অনুভূতি প্রকাশ করলেন এই গায়ককে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘মনি কিশোর আমার বন্ধু ছিল তার কয়েকটা গান আমার সাথে মিশে একাকার হয়েছিল। সব সময় ফোন দিত। সব সময় রাগ করে বলতাম এত রাগ অভিমান ভালো না গান কর। ও আমাকে বলত শুধুই তোমার জন্য গান করব, বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে।’ শেষে মনি কিশোরের জনপ্রিয় গানের লাইন তুলে ধরেছেন ওমর সানি। লিখেছেন, ‘কি ছিলে আমার, বলো না তুমি- আছি তো আগেরই মতো এখনো আমি।’ উল্লেখ্য, ‘কি ছিলে আমার’ গানটি ওমর সানী ও মনি কিশোরকে এক সুতায় বেঁধেছে। কেননা গানটি ব্যবহার করা হয়েছিল ওমর সানী অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায়। যা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। গানটি দিয়ে গোটা দেশে আলোড়ন ফেলে দেন মনি কিশোর।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।