এবার ত্রাণ নিয়ে বানভাসি মানুষদের কাছে নিজেই ছুটে গেলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা বুবলী। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ত্রাণ ভর্তি পিকআপ নিয়ে এই তারকা ছুটে যান নোয়াখালীর বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে। জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও ছাতারপাইয়াসহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন বুবলী। চলতি আগস্টে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শুরু থেকেই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেন এই তারকা। বুবলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বন্যার শুরু থেকেই চেষ্টা করেছি নিজের সাধ্যমত বন্যার্ত মানুষের পাশে থাকতে। এই কয়দিন ঢাকা থেকে সাপোর্ট দিলেও পরিকল্পনা ছিলো বানভাসিদের পাশে স্বশরীরে দাঁড়ানোর। যেহেতু বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা নাজুক ছিলো, তাই একটু অপেক্ষায় ছিলাম। আজকে পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছি। যেখানে সবাই ভীষণ কষ্টে আছেন। চেষ্টা করেছি নিজের সাধ্যমত তাদের পাশে থাকার।’ ত্রাণ বিতরণ শেষে ঢাকার পথে রওনা দেওয়া এই নায়িকা আরও বলেন, ‘খেয়াল করবেন- বন্যার্তদের কাছে ছুটে যাওয়ার কিছু ছবি আমি ইচ্ছে করেই ফেসবুকে শেয়ার করেছি। যাতে আমাকে দেখে অন্যরা উৎসাহিত হন। অনেকে অনেক কথা বলতে পারেন যে, শো অফের জন্য। কিন্তু আসলে তা নয়। আমি চেষ্টা করেছি একটা ভালো কাজ সবার সাথে শেয়ার করতে, যা দেখে যেন আরও অনেকে উৎসাহিত হয়। এই মুহূর্তে মানুষগুলোর পাশে দাঁড়ানো সবচেয়ে বেশি জরুরি।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।